Thread: উবুন্তু ১২.০৪ - নেটওয়ার্কিং সমস্যা
আমি গত দুদিন আগে উবুন্তু ১২.০৪ ইনস্টল করেছি ডাবল্* বুটিং সিস্টেম হিসাবে অর্থাৎ উইন্ডোজ ৭ এবং উবুন্তু ১২.০৪। আমার wired broadband কানেকসন্* । যদিও আমি ইন্টারনেট ইনফরমেসন -এ দেখতে পাচ্ছি যে ইন্টারনেট সংযোগ হয়েছে কিন্তু তাতে ব্রাঊসার খোলা যাচ্ছেনা। কিংবা সফটওয়্যার সেন্টার থেকে কোনও সফটওয়্যার ডাউনলোডও করা যাচ্ছেনা। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে উইন্ডোজ ৭ -এ কিন্তু ইন্টারনেট খুলতে কোন অসুবিধা হচ্ছেনা।
খুবই মুশকিলে পড়েছি। কেউকি আমাকে সাহায্য করতে পারেন ?
সাহায্য করার আগে কয়েকটি প্রশ্নের জবাব জানা দরকার।
- আপনি কিভাবে উবুন্টু ইন্সটল করেছেন - উবি দিয়ে নাকি আলাদা পার্টিশান করে?
- আপনি উইন্ডোজে কিভাবে ইন্টারনেটে কানেক্ট হন? ইন্টারনেটে কানেক্ট হতে হলে কোন ইউজারনেম/পাসওয়ার্ড দিচ্ছেন কি?
- এই কমান্ডটি টার্মিনালে (terminal) লিখে রান করে আউটপুটটা দয়া করে এখানে পেস্ট করুন:
code:ifconfig
Forum The Ubuntu Forum Community Other Discussion and Support Ubuntu LoCo Team Forums Asia and Oceania LoCo Teams Bangladesh Team [SOLVED] উবুন্তু ১২.০৪ - নেটওয়ার্কিং সমস্যা
Ubuntu
Comments
Post a Comment